Wednesday, 27 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 06:59 AM, 27 May 2026.
Digital Solutions Ltd

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের দেশে দেশে ঈদ উদ্‌যাপনে মুসল্লিদের ভিড়

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের দেশে দেশে ঈদ উদ্‌যাপনে মুসল্লিদের ভিড়

গাজা নগরীতে পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা। ২৭ মে, ২০২৬ছবি: রয়টার্স

Publish : 06:59 AM, 27 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিভিন্ন দেশের মসজিদ ও খোলা ময়দানে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সেখানে তাঁরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকে পশু কোরবানি দেন।

ফিলিস্তিন, ইরাক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদ্‌যাপনের কিছু ছবি দেখে নেওয়া যাক—

ইরাকের পবিত্র নগরী কারবালায় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নিয়েছেন। ২৭ মে, ২০২৬ছবি: রয়টার্স

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করছেন। ২৭ মে, ২০২৬ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দেনপাসারে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করছেন। ২৭ মে, ২০২৬ছবি: এএফপি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কিয়াপো এলাকায় ঈদুল আজহার নামাজ আদায়। ২৭ মে, ২০২৬ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে ঈদুল আজহার নামাজ শেষে লাকেম্বা মসজিদের বাইরে মুসল্লিরা জড়ো হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ২৭ মে, ২০২৬ছবি: এএফপি

WORLD NEWS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মধ্যপ্রাচ্যসহ বিশ্বের দেশে দেশে ঈদ উদ্‌যাপনে মুসল্লিদের ভিড় শিরোনাম আরাফাতের খুতবায় মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানালেন ইমাম শিরোনাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তার এর ‘বড় মায়া লাগে বন্ধুরে’ শিরোনাম তৌহিদ হোসেনও দায় নিতে নারাজ, মার্কিন চুক্তির নেপথ্যে ইউনূস, খলিল ও বশির শিরোনাম ইতালিযাত্রার করুণ কাহিনী: নেই মৃত্যুসংবাদ, না আছে ফেরার আশা শিরোনাম বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি