Tuesday, 19 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:15 AM, 18 May 2026.
Digital Solutions Ltd

বিয়ে, গর্ভপাতের কথা জানিয়ে আলোচনায় গায়িকা কেনিশা

বিয়ে, গর্ভপাতের কথা জানিয়ে আলোচনায় গায়িকা কেনিশা

কেনিশা ফ্যান্সিস। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Publish : 10:15 AM, 18 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দেওয়ার আগে নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন। অভিনেতা রবি মোহনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে ব্যাপক ট্রল ও সমালোচনার মুখে পড়ার পর ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, অল্প বয়স থেকেই নির্যাতন, আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া দুটি ভিডিওতে কেনিশা জানান, মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। ১৯ বছর বয়সে গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। সেই সময় শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হন বলে দাবি করেন তিনি। পরে ভিডিও দুটি মুছে ফেললেও এরই মধ্যে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে কেনিশা বলেন, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গির্জায় গান গাওয়া দিয়েই শুরু। পরে স্কুল ও কলেজের কয়ার দলে গান করেন। এরপর মাত্র ৫০০ রুপির বিনিময়ে একটি কফি শপে গান গাওয়ার সুযোগ পান। সেখান থেকেই পেশাদার সংগীতজীবনের শুরু।

কেনিশার ভাষ্যে, জীবনের নানা প্রতিকূলতা তাঁকে আরও শক্ত করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আক্রমণ করা হয়েছে, তা তাঁকে ভীষণভাবে ভেঙে দিয়েছে। তাই আপাতত ইনস্টাগ্রাম ও জনসমক্ষে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আর কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে অভিনেতা রবি মোহনের বিবাহবিচ্ছেদ ঘিরে কেনিশার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়ায়। অনেকেই তাঁকে ‘সংসার ভাঙার কারণ’ বলে কটাক্ষ করেন। যদিও কেনিশা সরাসরি এসব অভিযোগ অস্বীকার করেননি বা স্বীকারও করেননি। তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কেনিশা সংগীতচর্চা ও নিজের পেশাগত কাজেই মনোযোগ দিতে চান। তাঁর সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরতি রবির সঙ্গে রবি মোহনের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য ভাঙনের পর থেকেই কেনিশার নাম জড়িয়েছে নানা গুঞ্জনে।

কেনিশা আরও লেখেন, তিনি এমন একজন মানুষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন, যাঁর সম্পর্কে পৃথিবী আগে থেকেই গল্প বানিয়ে রেখেছিল। তবে এখন আর তিনি কাউকে ব্যাখ্যা দিতে চান না কিংবা এমন কোনো লড়াই লড়তে চান না, যা আদতে তাঁর ছিলই না। পোস্টের একপর্যায়ে হতাশার সুরে তিনি লেখেন, ‘আমি বোকা ছিলাম, ভেবেছিলাম ভালো মানুষের পাশে দাঁড়ানোই যথেষ্ট। কিন্তু এখন বুঝেছি, এই পৃথিবীটা হয়তো মিথ্যাবাদী, প্রতারক আর চালাক মানুষদের জন্যই বেশি সহজ’যদিও কোথাও সরাসরি রবি মোহনের নাম উল্লেখ করেননি কেনিশা, তবু নেটিজেনদের বড় অংশই মনে করছে, অভিনেতার সঙ্গে সম্পর্কের ইতি টানার কথাই ইঙ্গিত করেছেন তিনি।

কেনিশার পোস্ট ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আরতি রবি এক রহস্যময় বার্তা। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ঘুমন্ত সিংহকে কখনো জাগিও না। আর যদি সেটা মা সিংহী হয়, তাহলে স্বয়ং ঈশ্বরও তার পাশে দাঁড়ান।’ তিনি আরও লেখেন, তাঁর নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবে। সন্তানদের রক্ষার জন্য প্রয়োজন হলে তিনি সত্যকে সামনে নিয়ে আসবেন, কারণ, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।

আরতির এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মনে করছেন, কেনিশার পোস্টের জবাব হিসেবেই এই বার্তা দিয়েছেন তিনি।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশ, এখানেও চীন-রাশিয়া শীর্ষে শিরোনাম নেদারল্যান্ডস সফরে অনেক বিব্রতকর বিষয়ের মুখোমুখি মোদি শিরোনাম ১০ ডাউনিং স্ট্রিটের সরকার কেন বারবার পরিবর্তন? শিরোনাম ট্রুথ সোশ্যালে মার্কিন পতাকা ও বিস্ফোরণের ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের শিরোনাম নায়িকার কান ছিঁড়ে নিলো ছিনতাইকারী, লেগেছে ৭ সেলাই শিরোনাম নাসীরুদ্দীন বনাম নাসির উদ্দিন : হুমকি শুনে অভ্যস্ত সিইসি