রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন মো. সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা। বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়।
এখন আবার সরওয়ার আলমকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলমকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ–প্রেস সচিব ছিলেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats