Monday, 23 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:49 AM, 23 February 2026.
Digital Solutions Ltd

৬ সিটিতে নতুন প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

Publish : 12:49 AM, 23 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানী সরকার বিভাগ ( সিটি কর্পোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন জারির তারিখ ২২ ফেব্রুয়ারি।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান

খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু

সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী

নারায়ণগঞ্জ করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান

গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেট সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলার ৬ টি নির্বাচনী আসনের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ–সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে বিএনপির আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে আবদুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

আবদুল কাইয়ুম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি। এ আসনে দলের মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সদ্যসাবেক সভাপতি এম এ মালিক। নির্বাচনে আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলার সবকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন আবদুল কাইয়ুম চৌধুরী।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করবে পুলিশ শিরোনাম রাষ্ট্রপতির জবানবন্দি: অপমান-অপদস্থ করেছেন অধ্যাপক ইউনূস! শিরোনাম রাষ্ট্রপতির জবানবন্দি: বিচারের কাঠগড়ায় অধ্যাপক ইউনূস! শিরোনাম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত শিরোনাম ট্রাম্পকে সুপ্রিম কোর্টের ধাক্কা, রায়ের প্রশংসায় রিপাবলিকানরা শিরোনাম এবি পার্টির তাজুল আউট, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম