Tuesday, 10 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 07:14 AM, 10 February 2026.
Digital Solutions Ltd

অন্তর্বর্ত্তী সরকারের সঙ্গে ঢাবির উপাচার্যও সরে যেতে চান!

 অন্তর্বর্ত্তী সরকারের সঙ্গে ঢাবির উপাচার্যও সরে যেতে চান!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান: ফাইল ছবি

Publish : 07:14 AM, 10 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্ত্তীকালীন সরকারের সঙ্গে বিদায় নিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্য নিয়াজ আহমদ খান। তিনি মঙ্গলবার নিজেই সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার দায়িত্বকালে ঢাকা বিশ্ববিদ্যালেয়ে অনেক বিতর্কিত ঘটনার সৃষ্টি হয়েছে। একটি বিশেষ দলের পক্ষে তার ভূমিকা ছিলো চরম বিতর্কিত।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ খান বলেন, ‘...আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেকোনো বড় সিদ্ধান্ত, কার্যাবলি জাতির সামনে উপস্থাপন করে। সেই ধারাবাহিকতায় আজ তিনি উপস্থিত হয়েছেন। তিনি উপাচার্য পদের বিষয়ে তাঁরা পরিকল্পনা জানাতে এসেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, একটি ক্রান্তিকালীন সময়ে, খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে ২০২৪ সালের আগস্টের শেষের দিকে তিনি দায়িত্ব নেন। খুবই আপৎকালীন একটি পরিস্থিতি ছিল তখন। বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল। একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল। হলগুলো ভাসমান অবস্থায় ছিল। প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে সবাইকে সঙ্গে নিয়ে প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা। এটিকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া।

নিয়াজ আহমেদ খান বলেন, আজ প্রায় দেড় বছর পর সবাইকে সঙ্গে নিয়ে তাঁরা (বিশ্ববিদ্যালয়) মোটামুটি একটি ভালো অবস্থানে আছেন। আপৎকালীন পরিস্থিতি, দুর্যোগ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এখনো অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। যে আপৎকালীন ও বিশেষ পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিয়েছিলেন, সে আপৎকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে তাঁরা উত্তরণ করতে পেরেছেন সবার সহযোগিতায়, অংশীজনদের ভালোবাসায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘সুতরাং আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

নিয়াজ আহমেদ খান উল্লেখ করেন, এখন এই মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার, সে জন্য তাঁকে যদি সরকার মনে করে, অংশীজনেরা যদি মনে করেন যে আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তাঁরা কিছু সময় নিতে চান, তিনি সেটি বিবেচনা করতে রাজি আছেন বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মঞ্জুরুল আহসান মুন্সীকে ‘ছারখার’ করে দিয়েছে বিএনপি শিরোনাম ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান শিরোনাম টাকা বিতরণসহ গুরুতর নানা অভিযোগ বিএনপির, নির্বিকার ইসি শিরোনাম সম্পদের হিসাব দিলেন উপদেষ্টামণ্ডলী, আমলাদের হিসাব নিতে ব্যর্থ! শিরোনাম আদালতে শিশু গৃহকর্মী নির্যাতনের বর্ণনা শুনে সবাই স্তম্ভিত শিরোনাম নির্বাচনের পর কী বাংলাদেশে চীনের প্রভাব আরও বাড়বে?