এক বছর ২৫ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি কেরাণীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্ত হন। কারাগারের সিনিয়র জেল সুপার মো. তায়েফ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বি এম খায়রুল হকের আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু ও মোনাইম নবী শাহিনও তার মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
৮২ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতিকে খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় পরিবর্তনের অভিযোগসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
সাবেক এই প্রধান বিচারপতিকে ৭ মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগও হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রাখেন।
এরপর গত ১৭ মে হাইকোর্ট এক নির্দেশে বলেন, সুনির্দিষ্ট কোনো মামলায় আসামি হিসেবে নাম না থাকলে খায়রুল হককে নতুন কোনো মামলায় যেন গ্রেপ্তার দেখানো না হয়।
কিন্তু ২৩ মে তাকে ২০২৪ সালের ১৬ নভেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats