04 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:05 AM, 04 July 2026.
Digital Solutions Ltd

কমিউনিস্ট বিরোধী বক্তব্য ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপন শুরু

কমিউনিস্ট বিরোধী বক্তব্য ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপন শুরু

Publish : 10:05 AM, 04 July 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ‘কমিউনিস্ট হুমকির’ বিরুদ্ধে তীব্র দলীয় আক্রমণের মাধ্যমে ২৫০তম স্বাধীনতা উদযাপনের সূচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কমিউনিস্ট সমর্থকদের ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে মার্কিন প্রেসিডেন্ট আধা ঘণ্টার ভাষণ দেন বলে জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক বার্ষিকী উদযাপন উপলক্ষে এটি ছিল তার সফরের সর্বশেষ গন্তব্য। নিউইয়র্কের মেয়র ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী জোহরান মামদানির অভিবাসনপন্থি ভাষণের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এ বক্তব্য দেন বলে জানায় গার্ডিয়ান। ওই ভাষণটিতে বামপন্থিদের প্রতি তার সমর্থনের ইঙ্গিতও ছিল। তাই ভাষণটিকে ট্রাম্প ও তার 'মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন' (মাগা) আন্দোলনের সমালোচনার জবাব হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ইউএসএ! ইউএসএ!’ স্লোগানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় ট্রাম্পকে। এফ-১৬ যুদ্ধবিমানের উড্ডয়নের পর তিনি গ্রানাইট পর্বতে খোদাই করা চার মার্কিন প্রেসিডেন্ট—জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিংকনের প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, ‘তারা ছিলেন কর্ম, সাহস, উচ্চাকাঙ্ক্ষা ও প্রজ্ঞার মানুষ। সর্বোপরি, তারা ইতিহাসের মহান ব্যক্তিত্ব।’তিনি এর আগে মাউন্ট রাশমোরে নিজের মুখাবয়ব যুক্ত হওয়ার সম্ভাবনাও নাকচ করেননি।

প্রেসিডেন্টের দাবি, সংবিধান ছাড়াও তার স্বতন্ত্র সংস্কৃতি ও পরিচয় যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী বৈশিষ্ট্যের ভিত্তি। গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি সাম্প্রতিক সময়ে ‘আমেরিকান চেতনাকে ধ্বংস করার’ এবং ‘আমাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার’ প্রচেষ্টার নিন্দা জানান। প্রধানত শ্বেতাঙ্গ শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের পরিচয় ফিরিয়ে আনব।’

এরপর ট্রাম্প ঐতিহ্যগত স্বাধীনতা দিবসের ঐক্যের ভাষণ থেকে সরে এসে সরাসরি রাজনৈতিক বক্তব্য দেন। নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের কমিউনিস্ট আখ্যা দিয়ে বলেন, তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।

গত সপ্তাহে নিউইয়র্ক এবং মঙ্গলবার কলোরাডোতে তিনজন ডেমোক্রেটিক সমাজতন্ত্রীসহ চারজন প্রগতিশীল প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন। কেনটাকি, নিউ জার্সি, ওহাইও, পেনসিলভানিয়া ও টেক্সাসেও প্রগতিশীল প্রার্থীরা জয় পেয়েছেন।

ট্রাম্প তার কমিউনিস্টবিরোধী বক্তব্যকে অভিবাসন ইস্যুর সঙ্গেও যুক্ত করেন। তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে আমাদের আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘শীতল যুদ্ধে কমিউনিজমকে পরাজিত করার এক প্রজন্ম পর আবারও সেই হুমকি ফিরে এসেছে। এর সঙ্গে এমন নতুন আগন্তুকও যুক্ত হয়েছে, যারা আমাদের জীবনধারা ও সাফল্যের সম্পূর্ণ বিপরীত আদর্শে বিশ্বাস করে।’

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল নেমেছে শিরোনাম ফুটবল নয়, কেপ ভার্দে-আর্জেন্টিনা ম্যাচ যেন এক রূপকথা শিরোনাম শাওন ও মাহির বিরুদ্ধে থানায় জিডি, জুলাই নিয়ে উপহাসের অভিযোগ শিরোনাম কমিউনিস্ট বিরোধী বক্তব্য ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপন শুরু শিরোনাম আর্জেন্টিনার বিপক্ষে বোর্জেসের আত্মঘাতী গোল ইতিহাসের পাতায়? শিরোনাম জুলাই চেতনা বিক্রিকারীদের পরিণতি ভবিষ্যতে দেখা যাবে